বড়দিনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে ৪ টি বিগ বাজেট ফিল্ম। যার ফলে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির ব্যবসা অনেক বেশি হচ্ছে। তবে এখন দেখার বিষয় কোন ছবি জনপ্রিয়তার নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে। দেবের খাদান ও শুভশ্রীর সন্তানের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে বড়দিনে কোন সিনেমা বেশি ব্যবসা করল?
শীতের আমেজের মধ্যে টলিউড ইন্ডাস্ট্রিতে একই দিনে মুক্তি পেয়েছে দেবের ‘খাদান’, শুভশ্রী-মিঠুনের ‘সন্তান’, ‘চালচিত্র’ ও ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। সবকটি গল্পের মধ্যে রয়েছে অভিনবত্ব। তবে এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে খাদানের জনপ্রিয়তা। গোটা বাংলা জুড়ে শোরগোল ফেলে দিয়েছি দেবের বিগ বাজেটের ফিল্ম খাদান। এই সিনেমা ২০ই ডিসেম্বর মুক্তি পাওয়ার দিনেই ব্যবসা করেছে ৮৪ লক্ষ টাকা।এরপর শনিবার তার আয় বেড়ে দাঁড়ায় ৯৬ লক্ষ টাকায়। এমনকি রবিবার ছুটির দিনে আয়ের অঙ্ক এক ধাক্কায় পৌঁছে যায় ১.২০ কোটিতে।
তবে সোমবার ও মঙ্গলবার সেরকম ব্যবসা হয়নি। ফের বুধবার ১.৫৩ কোটি আয় করেছে এই সিনেমা। পাশাপাশি বৃহস্পতিবার ৬৭ লক্ষ টাকা বক্স অফিসে তুলেছে ছবিটি। এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৪ কোটি ছাড়িয়ে গিয়েছে এই সিনেমা। এর আগে বহুরূপী সিনেমার সামনে দেবের টেক্কা সেইভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি। তবে মাত্র ১০ দিনে বহুরূপীর সেই আয় কে ছাপিয়ে দিল খাদান। এরপরেই তালিকা উঠে আসছে শুভশ্রী ও মিঠুনের সন্তান সিনেমার নাম। তবে এই দুই দুই হেবিওয়েট প্রযোজনার সঙ্গে পাল্লা দিতে পারছে না ‘চালচিত্র’ ও ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। তবে শেষ পর্যন্ত দেবের এই সিনেমা কতদিন অব্দি বক্স অফিসে ব্যবসা ধরে রাখতে পারে সেটাই এখন দেখার।







