ক্রাইমরাজ্য

খুন ধর্ষণের শিকার দুই নাবালিকা, গ্রেপ্তার পশ্চিমবঙ্গ বাসিন্দা

ধর্ষণের পর ড্রামের জলে চুবিয়ে খুন। দুই নাবালিকা বোনকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে পুনের রাজগুরুনগর থানা অঞ্চলে একটি গ্রামে ৫৪ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের গ্রেপ্তার করা হয়ে তাকে । জানা যায়, ওই ধৃত ব্যক্তির নাম অজয় দাস তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যাক্তি পুনেতে তিনি রাঁধুনির কাজ করতেন এবং মৃতা দুই নাবালিকার বয়স আট ও নয় বছর । দুই বোন তারা ওই এলাকাতেই বাবা-মায়ের সঙ্গে থাকত। ওই ঘটনার সময় তাদের বাবা-মা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই এই অপকর্ম করেন অভিযুক্ত অজয়। পুলিশ তাঁর ঘরের বাথরুমে থাকা জলের ড্রাম থেকে উদ্ধার করে দুই কিশোরীর দেহ।
জানা যায় , অভিযুক্ত অজয়ের সঙ্গে তার বাড়িতে আরও কয়েকজন থাকতেন। তাঁরা সকলেই পশ্চিমবঙ্গে ফিরে আসে । সেখানে থেকে যান শুধুমাত্র অভিযুক্ত। বাড়ি ফাঁকা থাকায় খাবারের লোভ দেখিয়ে প্রথমে এক কিশোরীকে অভিযুক্ত তার ঘরে ডাকেন। তারপর তাকে শৌচালয়ে নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ । চিৎকার শুরু করায় জলের ড্রামে মাথা চুবিয়ে খুন করেন তিনি। এদিকে বোনকে খুঁজতে খুঁজতে তার দিদি সেই ঘরে এলে তাকেও ধর্ষণ করে একইভাবে খুন করা হয়। তারপর বাড়িতে তালা দিয়ে কাছের একটি হোটেলে এসে ওঠেন তিনি ।
তদন্তে নেমে পুলিশ অজয়ের ঘর থেকে দুটি দেহ উদ্ধার করে। পরে তল্লাশি শুরু করলে কাছের সেই হোটেলে তার অবস্থানের খোঁজ পাওয়া যায়। সূত্রে জানা যায়, অভিযুক্ত পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, ‘অভিযোগ পেয়েই আমরা তদন্ত শুরু করি। এলাকায় জিজ্ঞাসাবাদ করে অজয়ের খোঁজ পাই। খবর আসে যে, তিনি পালানোর ছক কষছেন।সেইমতো পশ্চিমবঙ্গে ফেরার ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। পুনের কাছে একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ অভিযুক্ত অজয়ের বিরুদ্ধে খুন ও ধর্ষণ সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয় । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজগুরুনগর থানার সামনে এলাকাবাসী বিক্ষোভ দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.