ক্রাইম

বিয়ের প্রস্তাব না মানায় ক্ষোভ, বিহারে প্রতিবেশীর গুলিতে মৃত ২

বিহারের পঞ্জাবি মহল্লায় ছটপুজো থেকে ফেরার পথে বিপত্তি। প্রতিবেশী যুকরের গুলিতে মৃত্যু হল ২ জনের। ওই ঘটনায় জখম চার জন। পুলিশের প্রাথমিক অনুমান ‘প্রেম’ ঘটিত ঘটনার জেরেই খুন। অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বিহারের লক্ষ্মীসরাইয়ের কাবাইয়া থানা এলাকায়। অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

সোমবার ছটপুজো সেরে পরিবারের সদস্যরা নদীঘাট থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় প্রতিবেশী আশিস চৌধুরী তাদের উপর চড়াও হয় এবং খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে পাটনার একটি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ওই আধিকারিক। পুলিশ সুপার পঙ্কজ কুমার আরও জানিয়েছে যে
অভিযুক্ত আশিস ভুক্তভোগী পরিবারের একজন মহিলাকে ভালোবাসত। কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু বিয়েতে আপত্তি করেছিল পরিবার। আর সেই ক্ষোভেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ । খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস। প্রেম ঘটিত সম্পর্ক ছাড়াও গুলি চালানোর পিছনে অন্য কোনও কারণ আছে কীনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অপরাধীকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দেওয়ার হয়েছে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। অন্যদিকে, ছটপুজোয় আতবাজি ফাটানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

রবিবার রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বৈশালী জেলার বেলকা গ্রামে। গুরুতর জখম তিনজনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.