লজের আড়ালে মধুচক্র ! তাও আবার এক – দুদিন নয় , এই আসর দীর্ঘদিনের বলে জানা গিয়েছে । রাত – দিন বহিরাগত লোকজনের যাতায়াতে বারবার অভিযোগ জানাচ্ছিলেন এলাকাবাসীরা । কিন্তু কোনো কাজ হয় না , এলাকাবাসীদের কথায় । তবে শেষমেষ পুলিশ হস্তক্ষেপে বন্ধ হলো লজ ।
ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি লজের। ওই লজে হানা দিয়ে বালুরঘাট থানার পুলিশ , হাতেনাতে এক যুগলকে ধরে ফেলে । তারপরেই জানা যায় , লজের আড়ালে চলতো মধুচক্রের আসর । এই ঘটনায় লজের ম্যানেজার সহ মোট দু’জনকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি জানাজানি হতেই , শোরগোল পড়ে যায় এলাকায় । উত্তেজিত জনতা , ভাংচুরও চালায় লজে । তারপর , এলাকাবাসীরাই, লজের শাটার নামিয়ে তালা বন্ধ করে দেন লজটি।
এই ঘটনায় , এলাকার এক বাসিন্দা জানান , “লজের উল্টোদিকের বাড়িটাই আমার। সারারাত মহিলাদের নিয়ে গিয়ে ব্যবসা চালানো হয়। অনেকবার বলেছি, কোনও লাভ হয়নি।” উল্লেখ্য , ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত ছিল , তাও খতিয়ে দেখা হচ্ছে বালুরঘাট পুলিশের তরফে।







