মঙ্গলবার হলদিয়া থানা এলাকায় আই ও সি এল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা । শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে । মঙ্গলবার গাড়ি চালকরা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে ।গাড়ি চালকদের মূলত দাবি , কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে । নতুন আইন পাস হয়েছে কোনো ড্রাইভার এর এক্সিডেন্টের কারনে কেউ মারা যায় । তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল বা সাত লক্ষ টাকা জরিমানা করা হবে । এই নূতন আইন তারা মানতে নারাজ । সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে।
কার্যত প গাড়ির চালকদের ডাকা ধর্মঘটে জেরে পন্য পরিবহনে সমস্যা হয় শিল্পাঞ্চল হলদিয়ায় ।







