জেলা

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান।

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ময়ূখ ভবনের সামনে স্টেজ করা হয়। সেখান থেকে তারা আওয়াজ তোলে। তারপর ২ জনের একটি টিম বিকাশ ভবনে যায় ডেপুটেশন জমা দিতে। তাদের দাবি:-
পাঠাঁটি ক্লাস, দুজন শিক্ষক, সবাইকে একসাথে ক্লাস নেওয়া অসম্ভব,

* পাঁচটি ক্লাস,কিন্তু রুম আছে 3টি বা 4 টি, বাকিদের বসার জায়গা নেই,

* 2024 সালের শেষেও প্রাথমিক স্কুলের ছাত্ররা কম্পিউটার কি জানেনা!

* অনলাইনে সমস্ত কাজ থাকলেও স্কুলে কোনো কম্পিউটার নেই।

* বিদ্যালয়ের অফিসিয়াল কাজে কোনো ক্লার্ক নাই।

* বিদ্যালয়ের নোংরা পরিস্কার করার, টয়লেট পরিষ্কার করার কোনো বরাদ্দ নেই,

* কম্পোজিট গ্রান্ট বন্ধ চক, ডাস্টার ও অন্যান্য খাতে ব্যবহৃত টাকা বন্ধ

* শিক্ষার্থীদের বরাদ্দ 600 এর বদলে 150 টাকার নিম্নমানের পোশাক বিতরণ

* মিড ডে মিলে প্রতিদিন ছাত্র পিছু মাত্র 6.19 টাকা বরাদ্দ!

* মিড ডে মিলের রাঁধুনিদের কম বেতন দিয়েও দুমাসের বেতন না দেওয়া,

* বিদ্যালয়ের ইলেকট্রিক বিলের আলাদা টাকা বরাদ্দ নেই,

* চক্র, জেলা ও রাজ্য শিক্ষা দপ্তরে শূন্য পদে স্থায়ী নিয়োগ নাই,

* প্রাথমিকের শিশুদের জন্য সরকারি ভাবে খাতা ও ব্যাগের কোনো বরাদ্দ নাই।

* শিক্ষাবন্ধু, SSM STAFF দের অতি নিম্ন অংকের বেতন প্রদান, কোনো বেতন কাঠামো নেই

মূলত এই দাবিদাওয়া নিয়ে তারা ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.