রাজনীতি

বিজেপির সমর্থক ভোটার পাচ্ছেন না আবাস যোজনা টাকা! বক্তব্য শুভেন্দুর

আজ এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ। আজকে তাদের এই বিশেষ বৈঠকের কারণ ‘আর্থিক বঞ্চনা’। সেই বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ নবান্নে গিয়ে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো বিজেপি নেতা।

সেখানে বিরোধী দলনেতার হাতে এক বিশেষ পোস্টার দেখা যায়। সেই পোস্টারে কেন্দ্র সরকারের দেওয়া একাধিক প্রকল্পের কথা লেখা রয়েছে। সে সঙ্গেই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে একাধিক কথা বলেন তিনি।

তিনি বলেন,”আমাদের সমর্থক ভোটার হলে আবাস থেকে বঞ্চিত করা হয়। আমরা যুক্তি তথ্য দিয়ে এখানে বলে গেলাম। মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছি। আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না। আমরা সবমিলিয়ে ৫ জন এসেছি আইন মেনে।
এখানে পঞ্চায়েত ভোট লুঠ হয়। বিরোধীদের বঞ্চনা করা হচ্ছে। লড়াই হবে। এক ইঞ্চিও জায়গা ছাড়ব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.