শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে একঝাক তারকারা উপস্থিত। সায়নী ঘোষ থেকে দেবাংশু সবাই উপস্থিত ছিলেন, ছিলেন উদয়ন গুহও।
আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে হাসমি চক পর্যন্ত তৃণমূলের মিছিলে উপস্থিত ছিলেন বলতে গেলে উত্তরবঙ্গের সব তারকা রাজনীতিবিদরা। সকালে বিজেপীর বিরুদ্ধে ডাকা এই মিছিলে তেমন কেউ এসে উপস্থিত না থাকলেও একে একে উপস্থিত হন সবাই। মেয়র গৌতম দেব সরাসরি কলকাতা থেকে শিলিগুড়িতে এসে পৌছে সরাসরি মিছিলে যোগ দেয়। এই সভায় একে একে বক্তব্য রাখেন উদয়ন গুহ থেকে সৌরভ চক্রবর্তী, দেবাংশু থেকে সায়নী ঘোষ সকলেই। বক্তব্যে রাখেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং দার্জিলিং এর তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ।
বিজেপীর জন বারলা এবং নিশিথ প্রামানিকের বিরুদ্ধে তোপ ডাকেন উদয়ন গুহ এবং দেবাংশু চক্রবর্তী। এই সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এবং জলপাইগুড়ি জেলার সকল তৃণমূল কর্মীরা। এদিন বিজেপী এবং সিপিএমের বিরুদ্ধে সরাসরি আক্রমন করেন তৃণমূলের মহুয়া গোপ এবং পাপিয়া ঘোষ। বিজেপী দেশে এবং রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রচুর সাধারন মানুষও।







