চাপের মুখেও মাথা ঠান্ডা ছিল। রোনাল্ডোর শট থামালেন আলিরেজা বেইরানভান্ড। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ক্রিশ্চিয়ানোকে পেনাল্টি থেকে গোল করতে দেননি আলিরেজা। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই সিআর সেভেনের শট থামিয়ে সোজা চলে এলেন লাইমলাইটে। চলতি বছরের কাতার বিশ্বকাপেও আলিরেজা শিরোনামে। তবে এবার ব্যাপার অন্য। দ্বিতীয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই সতীর্থের সঙ্গে সংঘর্ষে চোটের কবলে পড়লেন। সম্ভবত এবারের বিশ্বকাপ শেষ হয়ে গেল তাঁর ক্ষেত্রে।
অন্যদিকে, নিকোলাস ট্যাগলিয়াফিকোর বারংবার করে যাওয়া ভুল ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই সুযোগ পেয়ে গিয়েছিল সৌদি আরবের ফুটবলাররা। প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর আরও গোল তুলে নিতে হত আর্জেন্টিনাকে। তবে হয় না। গোল করার ক্ষেত্রে ব্যর্থতা বর্তমান, সেটপিস কাজে লাগাতে না পারাটাও।
উল্লেখ্য, গত এপ্রিলেই বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে যায় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বিশ্বকাপের সেই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা। উপস্থিত ছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজ, অস্ট্রেলিয়ার টিম ক্যাহিলরা। কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা আগেই নির্ধারণ করা হয়ে যায়।







