রাজ্য

অবশেষে স্টপেজ বাড়ল এসি লোকালের, খুশির হাওয়া যাত্রীমহলে

বনগাঁ লাইনে এসি লোকাল চালু হওয়ার পর থেকেই যাত্রীদের ক্ষোভ ছিল সব স্টেশনে কেনো দাঁড়াচ্ছে না এসি লোকাল। অশোকনগরের বাসিন্দারা ও বিধায়ক নারায়ণ গোস্বামী ক্ষোভ উগরে দিয়ে রীতিমতো আন্দোলনের হুমকি দেন।

কিন্তু অবশেষে ১৫ই সেপ্টেম্বর থেকে সাধ পূরণ হচ্ছে অশোকনগরবাসী সহ দূরপাল্লার প্যাসেঞ্জারদের। যাত্রীদের দাবি মেনে, রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা আছে,শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল অশোকনগর ছাড়াও চাঁদপাড়া, মছলন্দপুর, বিড়া এবং বিরাটিতে স্টপেজ দেবে।এছাড়াও ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল এখন থেকে শ্যামনগর এবং বেলঘরিয়ায় অতিরিক্ত স্টপেজ দেবে। তবে এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ, এই সমস্ত স্টেশন থেকে কত যাত্রী যাতায়াত করবে, রেলের আয় কত হয় এই সমস্ত দিক এক মাস ধরে নিরীক্ষণ করবে পূর্ব রেলবিভাগ। ইতিবাচক ইঙ্গিত পেলে নিয়মিত এসি লোকাল পাবে স্টেশনগুলি। এই একমাস কোনরকম মান্থলি করার ব্যাবস্থা থাকবে না স্টেশনগুলোতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.