জেলা

পূজা উদ্ভোধনে মেদিনীপুর এসে তীব্র আক্রমন বিরোধী দলনেতা শুভেন্দুর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুরে জগদ্ধাত্রী পূজা উদ্বোধনে এসে মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন মেদিনীপুর টাউনে কোন ডেমোক্রেসি নেই। এইদিন নানন কর্মসূচী নিয়ে মেদিনীপুরে এসেছিলেন বিরোধী দলনেতা। রীতিমতো তরোয়াল হাতে তুলে হিন্দুত্বদের এক জোট হওয়ার আহ্বান জানান।
মেদিনীপুরে একাধিক জগধাত্রী পূজা উদ্বোধন করতে এসে পুলিশ কে কটাক্ষ করেন তিনি। কেরানীতলার হিন্দু যুবা বাহিনীর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করার পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন পশ্চিম মেদিনীপুরে ডেমোক্রেসি নেই। এখানে এক হোটেল মালিক রয়েছেন যার হোটেলে কেবল মাত্র বিজেপি নেতারা টাকা দিয়ে থাকার জন্যই হোটেল বন্ধ করেছে পুলিশ। সেই হোটেল মালিক তার কাছে কাঁদতে কাঁদতে এদিন অভিযোগ জানিয়েছেন। এখানে ধৃতিমান সরকার নামে একজন পুলিশকে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ সুপারকে একপ্রকার হুমকি দিয়ে বলেন আগের মতো যদি তিনি ব্যবসা করতে চান তাহলে তার ইতিহাস ভয়ংকর হবে। এটা বিপ্লবী শহর মেদিনীপুরের মাটি এখানে অত্যাচারীরা চিরদিন হেরেছে। এরপর মমতা ব্যানার্জি কে কটাক্ষ করতে গিয়ে বলেন এখন মমতা ব্যানার্জি ছবি আঁকেন না কেন?যে ছবিগুলো দেড় কোটি, দু কোটি টাকায় বিক্রি হয়। তাহলে তাকে চোর বলবে না তো সাধু বলবে। এরপর ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গে বলেন এখানে ল অ্যান্ড অর্ডার সব খতম হয়ে গেছে,পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে।

প্রসঙ্গত এই দিন শুভেন্দু অধিকারী এক ও একাধিক কর্মসূচী নিয়ে মেদিনীপুরে এসেছিলেন এবং তার মধ্যে সবকটি ছিল জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন। তিনি এক এক করে প্রথমে তিনি গান্ধী স্ট্যাচুর কাছে ‘আমরা সবাই ক্লাবের পুজোর উদ্বোধন করেন। এরপর কেরানিতলার উত্তরণের পূজা উদ্বোধন করেন এবং সবশেষে হিন্দু যুবা বাহিনীর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.