জেলাদেশরাজ্য

কল্যাণী এইমসের বার্ষিকী সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কল্যাণী এইমস হলো রাজ্যের অন্যতম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। সেখানেই এবার উদযাপিত হতে চলেছে প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এবার সেখানেই একযোগে পা রাখতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ অন্যান্যরা। কবে হতে চলেছে এই অনুষ্ঠান?

গত ২০২৩ সালে আগস্ট মাসে গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনুষ্ঠান ও জিআরএসই’‌র অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে পদার্পণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরে কেটে গেছে গোটা একটা বছর। এবার কল্যাণী এইমসের প্রথম বার্ষিকী সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। চলতি মাসের আগামী ২৩ তারিখে জমজমাট হবে এই অনুষ্ঠান হতে চলেছে। সেই অনুষ্ঠানের মাধ্যমে ফের আসতে চলেছেন রাষ্ট্রপতি। কল্যাণী এইমসের এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও দেখা যাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। পাশাপাশি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

বর্তমানে বাংলায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছে বাংলার বিভিন্ন হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলি। সেই আবহাওয়ার মধ্যেই কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে আসতে চলেছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই সেইম অনুষ্ঠান পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য প্রশাসন। তবে এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত থাকার কোনরকম খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.