সামনেই নববর্ষ। ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলা নতুন বছর অর্থাই ১৫ এপ্রিল তারিখটিই বাংলা ক্যালেন্ডর অনুযায়ী ১লা বৈশাখ। স্বাভাবিক ভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করে। মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, একে অপরের বাড়ি যাওয়া, খাওয়া-দাওয়ার এলাহি আয়োজনের মাধ্যমে এই দিনটি কাটিয়ে দেন প্রত্যেকে। সারা বছর যাতে ভালো কাটে এই কামনাই থাকে তাঁদের মনে।
পয়লা বৈশাখের সকালটা যদি শুভ কাজ দিয়ে শুরু করা যায়, তাহলে বিশ্বাস করা হয় যে সারাবছর ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু কাজ যা নববর্ষের সকালে করলে ঘরে আসবে ইতিবাচক শক্তি ও আনন্দ।
* লক্ষ্মীর ভাঁড় :
পয়লা বৈশাখের দিন একটি মাটির লক্ষ্মীর ভাঁড় কিনবেন। এই ভারে প্রতিদিন কিছু টাকা করে অবশ্যই রাখবেন এবং এই ভাঁড় টিকে ব্যবসারস্থলে রাখবেন। এটি ব্যবসা বাড়াতে সহায়ক হয়।
* স্নান ও নতুন পোশাক:
ভোরে উঠেই স্নান করে পরুন নতুন বা পরিষ্কার পোশাক। এটি শুধুমাত্র শারীরিক শুদ্ধতা নয়, মানসিক প্রশান্তিও এনে দেয়।
* দেবদেবীর পূজা:
লক্ষ্মী-গণেশ ও কুলদেবতার পূজার মাধ্যমে দিন শুরু করুন। ধূপ-প্রদীপ জ্বালান, ফুল ও মিষ্টি অর্ঘ্য দিন।
* পঞ্জিকা অনুযায়ী শাস্ত্রীয় রীতি পালন:
যাঁরা শাস্ত্র মানেন, তাঁরা পঞ্জিকা দেখে নির্দিষ্ট সময়ে শুভ কাজ করুন— যেমন হালখাতা, ব্যবসার নতুন খাতা খোলা ইত্যাদি।
* মিষ্টিমুখ ও অতিথি আপ্যায়ন:
নতুন বছরের মিষ্টি শুরু করতে মিষ্টি খাওয়া এবং অতিথি আপ্যায়ন একান্ত প্রয়োজন। এটি বন্ধন মজবুত করে।







