জেলা

মুর্শিদাবাদে গঙ্গার জলস্তর বৃদ্ধি, ফরাক্কার একাধিক গ্রাম বন্যার জলে জলমগ্ন — ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার

মুর্শিদাবাদ: গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে ফের বন্যার কবলে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদী তীরবর্তী গ্রামগুলোতে গত রাত থেকে গঙ্গার জল ঢুকে পড়েছে। ইতিমধ্যেই প্রায় ১৫০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।

গত কয়েকদিন ধরেই গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে গতকাল রাত থেকে বাঁধ উপচিয়ে ও নিম্নাঞ্চলে জল ঢুকে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু পরিবার এখন ঘরছাড়া। অনেকে আত্মীয়ের বাড়ি কিংবা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার তৎপরতা চলছে। তবে নদীভাঙন ও দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার শঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী বাঁধ মেরামতের দাবি বহুদিনের হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে প্রতি বছরই একই চিত্র দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.