রাজনীতি

ইডির স্ক্যানারে এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগ?

১ জুন শেষ দফা লোকসভা নির্বাচন। তার আগেই রেশন মামলায় ইডির তলব। তবে এবার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর,৫ জুন ঋতুপর্ণাকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
এই মুহূর্তে অভিনেত্রী ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ইডির তলব নিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি এ বিষয় কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। কেন এই মামলায় তলব? আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও ইডি তরফে কোনও চিঠি আসেনি।”
অভিনেত্রী আরও , “জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই। দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনও দিন কিছুই হয়নি।” অভিনেত্রীর জানান, ”সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হল। যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন এমন একজনের অভিনেত্রীর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া অন্যায়!”
ইডি তলবে হাজিরা দেবেন কিনা, এই প্রশ্নে অভিনেত্রী বলেন, ”আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।”
গত বছরের অক্টোবর মাস থেকে রেশন দুর্নীতির জলে ধরা পড়েছে বহু হেবি ওয়েট নেতারা এবার ইডির স্ক্যানারে নাম জোড়াল বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.