রাজনীতি

মোদির সঙ্গে বিতর্কের চ্যালেঞ্জ, রাহুল গান্ধীকে সংসদে আসার পরামর্শ নির্মলার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক তরজা উসকে দিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মঙ্গলবার রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে না দিয়ে বিষয়টি সংসদে উত্থাপন করা উচিত। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে আহ্বান জানানোর পরিবর্তে সংসদে এসে নিজের বক্তব্য তুলে ধরুন বিরোধী দলনেতা।
নির্মলার এই মন্তব্যকে ঘিরে নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। একদিকে রাহুল গান্ধীর প্রকাশ্য বিতর্কের দাবি, অন্যদিকে সংসদীয় মঞ্চে আলোচনার পক্ষে সওয়াল—দুইয়ের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। আগামী দিনে এই ইস্যুতে কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.