রাজনীতি

“বিজেপিতে যোগ দিতে ৭ – ৮ জন বিধায়ক দিল্লিতে যাচ্ছেন ” দাবি শুভেন্দুর

সন্দশখালি ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক তখনই নতুন দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা। হামলা চালানো হয় সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের গাড়ির উপরেও। বেনজির এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইডি-র উপরই ঘটনার দায় চাপালেন তৃণমূলের রাজ্য সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

এই প্রসঙ্গে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বেলডাঙার একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “৭ – ৮ টা বিধায়ক তো আছে। কখনও ওঁরা দিল্লি যায়।”

তৃণমূলের অন্দরে আদি নব্য বিরোধ নিয়ে চর্চা লেগেই রয়েছে। প্রকাশ্যে একের পর এক নেতা পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন। এদিন বিরোধী দলনেতার দাবি দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের ব্যাপারে তৃনমূল কর্মী সমর্থকেরা পা বাড়িয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের লোকসভা নির্বাচনে আগেও একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। শুধু তাই নয় স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এমনকি ২০১৯ সালের ফলাফল দেখার পর একাধিক তৃণমূল নেতা শিবির বদল করেছিলেন। এবার ২০২৩ লোকসভা নির্বাচনের আগেও কী সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? তা নিয়ে জল্পনা শুরু বিভিন্ন রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.