নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রায় ২৬-এর শুরু থেকেই দামামা বেজে যাবে বিধানসভা নির্বাচনের। তাই ২০২৫ শেষ হতেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে
পৌঁছতে তৎপর রাজ্যের শাসক দল। যার জন্য সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় দু’দিনব্যাপী সেবাশ্রয়ের আয়োজন হতে চলেছে।
সম্প্রতি জোড়া বৈঠক করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ম্যান। এমনকি বর্তমানে SIR প্রক্রিয়াতে শুনানি পর্ব চলছে। এবার তার জন্য BLA-2 সহ অন্যান্য কর্মীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করতে চলেছেন তৃণমূলের সেনাপতি। যেখানে যোগ দেবে প্রায় ১লক্ষ নেতা-কর্মীরা। এছাড়াও সেই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে পারে সম্প্রতি দলের প্রকাশিত উন্নয়নের পাঁচালী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব। এমনকি গত কয়েক বছর ধরে রাজ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় প্রকল্প।
এবার ডায়মন্ড হারবারের পর দুদিন ধরে এই সেবাশ্রয়ের কর্মসূচি চলবে একাধিক জেলায়। ২৯ শে ডিসেম্বর থেকে দুদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর চলবে এই ধরনের কর্মসূচি। পাশাপাশি আগামী ৫ই জানুয়ারি থেকে এই কর্মসূচি হবে সাতগাছিয়াতে। এছাড়াও আগামী ২ জানুয়ারি বারুইপুর, ৪ জানুয়ারি বীরভূম, ৭ জানুয়ারি ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার ও ১৫ জানুয়ারি কাঁথিতে জনসভা করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে শান দিচ্ছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে এখন সকলের নজর রয়েছে এই বৈঠকগুলি থেকে ও সভা থেকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি কি বার্তা দেন।







