বিশ্বে বহু মূল্যবান যে সকল ধাতু রয়েছে তার মধ্যে অন্যতম হলো সোনা।
ভারতীয় নাগরিকরা যে পরিমাণ সোনা ব্যবহার করে থাকেন তার বড় অংশ বিদেশের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এছাড়াও গত কয়েক মাস ধরে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক তার স্বর্ণভাণ্ডার বাড়িয়ে চলেছে। আর এসবের মধ্যেই এবার মন খুশি করা একটি খবর সামনে এলো। বাংলার এক পড়শী রাজ্যে কোটি কোটি টন সোনা মজুতের খোঁজ মিলল। কোটি কোটি টন সোনা ওই রাজ্যে মাটির নিচে লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
বিহারের মাটির নিচে পাওয়া গেলো গুপ্তধনের মতো সোনা। ওই রাজ্যে এতটাই সোনার খোঁজ মিলেছে যেন ধূলিকণার মধ্যেও মিশে রয়েছে সোনা। আর এই বিপুল সোনা মাটির নিচ থেকে তোলার জন্য খুব তাড়াতাড়ি খনন কার্য শুরু করা হবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। ভারত এক সময় সোনার পাখি হিসাবে পরিচিত থাকা দেশের বিহারে এমন বিপুল পরিমাণ স্বর্ণভান্ডারের খোঁজ রীতিমতো ঐ রাজ্যের ভাগ্য খুলে দিয়েছে।
ভূতাত্বিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে, বিহারের জামুই জেলার করমাটিয়া, ঝাঁঝা এবং শোন এলাকায় প্রচুর পরিমাণ স্বর্ণভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। যে পরিমাণ স্বর্ণ ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে তাতে মনে করা হচ্ছে, দেশের সোনা রিজার্ভের প্রায় ৪৪ শতাংশ সোনাই এখানে রয়েছে। এমনিতেও সোনা মজুতের দিক দিয়ে দেশের প্রথম রাজ্য হল বিহার আর এই বিহারেই এবার জামুই এলাকায় দেশের বৃহত্তম স্বর্ণভান্ডারের খোঁজ মিলল।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, জামুই জেলায় প্রায় ২২.২৮ কোটি টন সোনা মজুত রয়েছে।







