রাজনীতি

মোদির ধ্যানমগ্নতা নিয়ে কৌতুহলী শাসকদল

গতকাল কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে বিকেল থেকে ধ্যানে বসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল শেষ হবে তার এই ধ্যান। আর মোদির এই ধ্যান উঠছে নানা প্রশ্ন। কৌতুহলী রাজনৈতিক মহল।

এসি ঘরে ধ্যানে বসেছেন মোদি। তার এই ধ্যানমগ্নতার ছবি দেশবাসীর সামনে তুলে ধরতে অনবরত কাজ করে চলেছে ৫০ থেকে ৬০ টি ক্যামেরা। কেনো এই ধ্যান? কারণ, আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট।

বারাণসীর প্রার্থী নরেন্দ্র মোদির তাঁর সন্যাসী বেশের ছবি লাগাতার ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস এবং আরজেডি।

সকলের তরফে অভিযোগ উঠেছে, প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও এটাও এক ধরনের প্রচার। যা প্রভাবিত করবে শেষ দফার ভোটকে। বৃহস্পতিবার বিকেল থেকে মোদির এই ধ্যানমগ্নতার ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এর বিরুদ্ধে নালিশও জানানো হয়েছে কমিশনে। কংগ্রেসের অভিযোগ, মোদীজি আপনি বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকান। অতীতের ইতিহাসে ফিরে যাওয়ার কী প্রয়োজন?

মোদীর বিভিন্ন কোণ থেকে প্রায় ৫০-৬০ টি ক্যামেরার লেন্স তার ছবি তুলছে। মোদীর মুখে ঘর থেকে শোনা যাচ্ছে ওঙ্কার ধ্বনি। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটিকে কেউ কেউ সিনেম্যাটিক বলেও বর্ণনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.