ক্রাইমদেশ

হানিমুনে স্বামীকে খুনের ছক নিজেই কষেছিলেন সোনম রঘুবংশী, পুলিশের জালে আরও তিন

হানিমুনের মিষ্টি স্মৃতির বদলে রইল এক ভয়াবহ হত্যার গল্প। সদ্য বিবাহিত রাজা ও সোনম রঘুবংশী দম্পতি মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন মে মাসে। কিন্তু ফিরে এল শুধু রাজার নিথর দেহ। নিখোঁজ সোনমকে ঘিরে তৈরি হয় রহস্য। শেষমেশ সেই রহস্য ভেদ করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল মেঘালয় পুলিশ—স্বামী খুনের ছক নিজেই কষেছিলেন সোনম!

২ জুন গভীর খাদ থেকে উদ্ধার হয় ২৮ বছরের রাজার দেহ। স্কুটার পড়ে ছিল পার্কিং লটে, চাবি লাগানো অবস্থায়। প্রাথমিকভাবে দুর্ঘটনার সন্দেহ হলেও, তদন্ত ঘনাতেই মোড় নেয় অন্য দিকে। এক স্থানীয় গাইডের বয়ান অনুযায়ী, নিখোঁজের দিন রাজা-সোনমের সঙ্গে আরও তিনজন পুরুষকে দেখা গিয়েছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সোনম পেশাদার খুনি ভাড়া করে স্বামীকে খুনের ফাঁদে ফেলে। চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সোনমসহ তিন পুরুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, সবকিছুই ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত। হানিমুনের নাম করে রাজাকে মেঘালয়ে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এর নেপথ্যে আর্থিক প্রতারণা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ—তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় রাজা রঘুবংশীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। মেঘালয়ের পর্যটন নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনার জেরে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসার সম্ভাবনা প্রবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.