দেশ

অর্থের অভাব! লোকসভা ভোটে না লড়ার কারণ জানালেন নির্মলা

দেশের অর্থমন্ত্রী তিনি। তাঁরই অর্থের অভাবে ভোটের লড়াই হলো নাএমনটাই জানালেন নির্মলা সীতারমণ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

১৯ এপ্রিল থেকে এবারের ভোট পর্ব শুরু। কিন্তু তাতে লড়ছেন না নির্মলা। কেনো ভোটে লড়ছেন না এই প্রশ্নের উত্তরে তিনি জানান,আমার কাছে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে লড়ার প্রস্তাব ছিল। জেপি নাড্ডা আমাকে সেই প্রস্তাব দেন। কিন্তু অনেক ভেবে আমি না লড়ার সিদ্ধান্ত নিই।” নির্মলার স্বীকারোক্তি, ”ভোটে লড়ার জন্য যে পরিমাণ অর্থ দরকার, সেই টাকা তাঁর কাছে নেই। তাই এবারের ভোট ময়দান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

অর্থমন্ত্রীর কথায়, মন্ত্রী হিসেবে তিনি যে বেতন পান সেটাই তাঁর আপন।দেশের জন্য যে ফান্ড সেই টাকা কখনই কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না। অর্থাৎ নিজের টাকায় ভোটে লড়ার ক্ষমতা তাঁর নেই।অবশ্য অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে লড়ার ব্যাপারেও খুব ইতিবাচক ছিলেন না তিনি। সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।

যে দুটি রাজ্য থেকে নির্বাচনে লড়ায়ের প্রস্তাব তাঁর ছিল সেখানে তাঁকে ‘বহিরাগত’ বলা হত বলে আশঙ্কা করেছিলেন নির্মলা। তিনি বলেছেন, ”আমাকে অনেক প্রশ্নের সম্মুখিন হতে হত। আমি কোন জাতের, কোন ধর্মের জানতে চাওয়া হত। এসব কারণেই আমি ভোটে না লড়ার ব্যাপারে আরও নিশ্চিত হই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.