জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবক, ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে মিরপুর বাজারে নিকট।

মন্তেশ্বর কুসুমগ্রামে রাজিব শেখ নামে এক ২০ বছর বয়সী যুবক, কুসুমগ্রাম থেকে মেমারিতে কোনো এক আত্মীয়কে আনতে যাচ্ছিল মোটরবাইক নিয়ে, যাবার পথে মেমারী- কাটোয়া রোডের মিরপুর বাজারে নিকট মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। মন্তেশ্বর থানার কর্তব্যরত পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এই খবর পৌঁছাতেই কুসুমগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায় রাজিব শেখ মুম্বাইয়ে কাজ করতো, ঈদ উৎসব উপলক্ষে দিন চারেক আগে বাড়ি এসেছে, মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.