নিজের স্ত্রীকেই খুন করে , কেটেছেন টুকরো টুকরো করে , তারপর আবার কুচিকুচি করে কাটা দেহের টুকরো গুলি প্রেশার কুকারে সিদ্ধ করে ফেলে দিয়েছেন খালের জলে ! খুনের বিষয় নিজেই স্বীকার করে নিয়েছেন , মৃতার স্বামী তথা হায়দ্রাবাদের প্রাক্তন সেনা জওয়ান । পুলিশের কাছে গোটা ঘটনার কথা বর্ণনাও করেছেন তিনি । তবে কেন তাকে এখনো গ্রেফতার করা হলো না ! উঠছে প্রশ্ন । জানা গেছে , তদন্তকারীরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন ।
উল্লেখ্য , মৃতার কোনো দেহাংশ এখনো উদ্ধার হয়নি । পাশাপাশি মৃতার স্বামীর বক্তব্যের সপক্ষেও কোনো প্রমাণ মেলেনি । সেই কারণেই আনুষ্ঠানিক ভাবে ওই প্রাক্তন সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়নি । জানা গেছে , অভিযুক্ত প্রাক্তন সেনা জওয়ানের নাম গুরুমুর্তি । বর্তমানে তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন ।
বৃহস্পতিবার প্রকাশ্যে আসে হায়দ্রাবাদের এই ঘটনাটি । অভিযুক্ত জানান , তার এবং স্ত্রী এর মধ্যে ঝামেলা চলার দরুন , তিনি স্ত্রী মাধবীর মাথা , দেওয়ালে ঠুকে খুন করেন । তারপরেই ঘটনা ধামাচাপা দিতে , রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে কুচি কুচি করে কেটে ফেলেন স্ত্রীর দেহ এবং দেহের হাড় এবং মাংসগুলি প্রেশার কুকারে সিদ্ধ করেন ৫-৬ ঘন্টা ধরে । এমনকি মাধবীর হাড়গুলি গুড়ো করেন হামানদিস্তা দিয়েও ।
জানা গেছে , ওই মহিলা নিখোঁজ ছিলেন , ১৮ জানুয়ারি থেকে । মেয়েকে খুঁজে না পাওয়া যাওয়ায় , থানায় নিখোঁজ ডায়রি করেন মৃতার মা। তারপরেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় মৃতার স্বামীকে । প্রথমে তিনি খুনের কথা স্বীকার না করলেও , পড়ে খুনের কথা স্বীকার করে নেন অভিযুক্ত স্বামী । তবে এখনো যথেষ্ট প্রমাণ না মেলায় , অভিযুক্তকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করা হয় নি ।







