জেলা

বিজেপি করার অপরাধে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত! বিজেপি প্রার্থীর সামনে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

ঘটনা পিংলা বিধানসভার কালিয়াড়া ৫/১ অঞ্চলের মেহেদিচক এলাকায়। উক্ত এলাকায় ভোট প্রচারে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হীরন চট্টোপাধ্যায়, আর হীরনকে পাশে পেয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। এলাকাবাসীরা প্রার্থীকে কাছে পেয়ে তাদের অভিযোগ জানান। এলাকাবাসীদের অভিযোগ স্বাধীনতার পূর্বে তৈরি হওয়া কংক্রিটের সেতু তৈরি হলেও রক্ষণাবেক্ষনের এভাবে দীর্ঘদিন ধরে এই ব্রীজের বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বিধায়ক অজিত মাইতিকে বারংবার জানিও শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। পাশাপাশি বিজেপি করার কারনে বার্ধক্যভাতার মতো সকরাকারী প্রকল্প থেকে বঞ্চিত এলাকার একাধিক ব্যক্তিকে বঞ্চিত করার অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.