সন্তানের সাক্ষীতে স্ত্রীকে খুনের দায়ে, স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার দেবার নির্দেশ দেয় লালবাগ মহাকুমা আদালত। পাশাপাশি আরও এক বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শুভদীপ বিশ্বাস এই রায় প্রদান করে।
আসামি স্বামীর নাম লাল্টু শেখ। মুর্শিদাবাদের লালবাগ থানার উল্লাসপুর গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। লালটু শেখের সঙ্গে স্ত্রী সারজিনা শেখের অশান্তি চলছিল। সকাল ১০টার সময় অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সারজিনাকে হামলা করে লাল্টু শেখ। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করলেও শেষ রক্ষা হয়নি সারজিনার।
দিদিকে খুনের অভিযোগে সারজিনার ভাই আইনুল শেখ, জামাইবাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। যদিও পরে জামিন পায় অভিযুক্ত। অবশেষে প্রায় ৪ বছর মামলা চলার পর রায় ঘোষণা আদালতের। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল দম্পতির পুত্র সাগর শেখ। ঘটনাটি ঘটে তার চোখের সামনে ঘটেছিল। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয় তার। এবার আদালতেও সাক্ষ্য দিলেন তিনি।
মায়ের খুনে প্রত্যক্ষদর্শী ছেলের বয়ানের পাশাপাশি আরো ১৪ জন সাক্ষীর বয়ানে স্ত্রীকে খুনে দোষী সাব্যস্ত হন লাল্টু। ওই মামলার সরকারি আইনজীবী রইসউদ্দিন মণ্ডল জানান, ”বধূ নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়নি। স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।”







