পাক সেনার লাগাতার গোলাবর্ষণে পুঞ্চে ক্ষতি, বায়ুসেনাকে ‘ফ্রি হ্যান্ড’; পাকিস্তানে ব্ল্যাকআউট ও আতঙ্ক।
অলআউট আক্রমণের পর এবার অফেন্সিভ ডিফেন্সে মনোযোগ দিল ভারত। পহেলগাঁও হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কেন্দ্র বায়ুসেনাকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছে, আকাশসীমায় সন্দেহজনক কিছু দেখলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, “যুদ্ধের পরিস্থিতিতে প্রস্তুত থাকতেই হবে। শুধু অস্ত্র নয়, তাদের সঠিক ব্যবহারের জন্য পরিকাঠামোও তৈরি রাখতে হবে।”
পাকিস্তান সেনার গোলাবর্ষণে পুঞ্চ শহরের বাসস্ট্যান্ড ও গুরদোয়ারা ক্ষতিগ্রস্ত। নিরপরাধ নাগরিকদের ওপর আক্রমণ চালানোয় প্রশ্ন তুলছে স্থানীয়রা—ভারত যেখানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তান কেন নিরীহদের টার্গেট করছে?
অপারেশন সিঁদুর নিয়ে আজ কেন্দ্র সর্বদল বৈঠকে বসছে। সেনা অভিযানের বিষয়ে বিরোধীদের জানাতে চায় সরকার।
ভারতের প্রত্যাঘাতে আতঙ্কে পাকিস্তান। ইসলামাবাদে মাইকিং করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। রাওয়ালপিন্ডিতে সন্ধে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্ল্যাকআউট, সীমান্ত লাগোয়া গ্রাম ফাঁকা করা হয়েছে। সেনা, পুলিশ ও হাসপাতালকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। দেশের সব চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করেছে পাকিস্তান সরকার।
ভারত পাকিস্তান সীমান্ত, অপারেশন সিঁদুর, পহেলগাঁও হামলা, অজিত ডোভাল, রাজনাথ সিং, পুঞ্চ হামলা, ভারতীয় সেনা, পাক সেনা হামলা, নিয়ন্ত্রণরেখা উত্তেজনা, পাকিস্তান ব্ল্যাকআউট







