দেশ

এবার অলংকারের নকশায় উঠে এল- রামমন্দির;

জানুয়ারি মাসে উদ্বোধন হবে রাম মন্দিরের। ইতিমধ্যেই রামমন্দির কে ঘিরে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাকে আরও বিস্তৃত করার চেষ্টা চলছে। তবে এবার গয়না তৈরি হল রাম মন্দিরের নকশার আদলে। রাম মন্দিরে দ্বারা অনুপ্রাণিত হয়ে সুরাটের হিরে ব্যবসায়ী তৈরি করেছেন ওই গলার হারটি। ওই হারটি তৈরি হয়েছে পাঁচ হাজার আমেরিকান ডায়মন্ড দিয়ে।

এই গয়না তৈরি হয়েছে রাসেস জুয়েলসের ডিরেক্টর কৌশিক কাকাদিয়ার নেতৃত্বে। তিনি রামমন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন এই গয়না। মাত্র ৩৫ দিনের চেষ্টায় ৪০ জন শিল্পী মিলে তৈরি করেছে এই গয়না। এ গয়নার মধ্য দিয়ে রাম মন্দিরের বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। গয়নার উপর রয়েছে রামচন্দ্র, হনুমান সীতা এবং লক্ষণ। দু কেজি রুপো দিয়ে তৈরি হয়েছে, এই গয়না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.