রাজ্য

অরণ্য ভবন তল্লাশিতে উদ্ধার বালুর আরো দশ কোটি বিমার নথি!

এবার ইডি আরো দশ কোটির বিমার হদিশ পেল জ্যোতিপ্রিয় মল্লিকের অরণ্য ভবনে হানা দিয়ে। এছাড়াও পাওয়া গেছে এমন কিছু নথিপত্র যা তদন্তের কাজ কে সহজ করবে বলে ধারণা তদন্তকারীদের। ইতিমধ্যেই, রেশন দুর্নীতি মামলায় এই সন্দেহে গ্রেপ্তার হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি। অন্যদিকে বালুর দুর্নীতি খুঁজতে মরিয়া ইডি। অরণ্য ভবনের ৯ তলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর আর ঠিক সেখানেই মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৭ নাগাদ ইডি আধিকারিকরা হাজির হয়। ২০২১ সালের পর খাদ্য মন্ত্রীর পদ থেকে বদলি হয়ে বনমন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। তল্লাশির কারণ হিসেবে ইডির দাবি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী হওয়ার পর থেকে দুর্নীতি মূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

বালুর অরণ্য ভবনের দীর্ঘ তল্লাশির পর ১০ কোটি টাকার বীমা ও সেই সংক্রান্ত নথি উদ্ধার করেছে ইডি। এছাড়াও মিলেছে নামি ও বেনামী অনেক সম্পত্তির নথি। যদিও বেনামে থাকা সম্পত্তি গুলি নিয়ে ইডি আধিকারিকদের অনুমান ওইগুলো মন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিকেরই নিজের সম্পত্তি।এছাড়াও ৬০০ টি স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আধিকারিকদের দাবি উদ্ধার হওয়া নথিপত্র তদন্তের কাজে সাহায্য করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.