দেশ

বিশেষ রিপোর্ট না আসা পর্যন্ত খননকার্য চালানো যাবে না আরাবল্লীতে ! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী মামলায় এবার সুপ্রিম কোর্টের রায়ের উপরেই স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালতের ২০ নভেম্বরের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ছিল ১০০ মিটারের অধিক উচ্চতার ভূমিকেই গণ্য করা হবে পাহাড় বলে । এবার এই মামলায় আদালতের তরফে বিতর্কিত বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ , এই রিপোর্ট না আসা পর্যন্ত কোনো খনন কাজ চালানো যাবে না । পাশাপাশি এই ইস্যুতে কেন্দ্র-সহ আরাবল্লী রেঞ্জে অবস্থিত রাজ্যগুলিকেও আদালতের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। ২১ জানুয়ারি হবে , এই মামলার পরবর্তী শুনানি ।

সোমবার সুপ্রিম কোর্টে আরাবল্লী মামলার শুনানিতে ছিল এবং এই শুনানিতেই প্রধান বিচারপতি বলেন, ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে আদালতের দেওয়া নির্দেশকে । আরও স্পষ্টতার প্রয়োজন রয়েছে এই ইস্যুতে। প্রধান বিচারপতি জানান, নিরপেক্ষ এবং নিখুঁত রিপোর্ট পাওয়ার পরই ২০ নভেম্বরের নির্দেশ কার্যকর করা যাবে। পাশাপাশি আদালতের পক্ষ থেকে খনির পরিবেশগত প্রভাব ও পাহাড়ের বৈজ্ঞানিক সংজ্ঞা ও সংরক্ষণের মতো বিষয়গুলিকে গুরুত্ব দিতে প্রস্তাব দেওয়া হয়েছে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য। আর এই বিশেষ কমিটির রিপোর্ট প্রকাশ না হয় পর্যন্ত পর্যন্ত কোনওরকম খনন কাজ চালানো যাবে না আরাবল্লী রেঞ্জে ।

উল্লেখ্য , এতদিন আরাবল্লীতে খনন কর্যের বিষয় নিয়ে ফুঁসে উঠেছিল হরিয়ানা, রাজস্থান, গুজরাটের সাধারণ বাসিন্দা-সহ পরিবেশপ্রেমীরা। তাদের অভিযোগ ছিল, আইনি পথ সুগম করা হচ্ছে কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লীতে খননকার্য চালানোর জন্য। তারা আরও অভিযোগ করেন, এই খননকার্য হলে, এতদিন যে ভূখণ্ড আরাবল্লী পাহাড়শ্রেণি বলে গণ্য হয়ে এসেছে, সংরক্ষণের আওতায় সেটি আর থাকবে না। এই খননকার্য চললে ৯০ শতাংশই সুরক্ষাহীন হয়ে পড়বে বলে দাবী তাদের। এই নিয়েই বিতর্ক মাথাচাড়া দিতেই শীর্ষ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় এবং সোমবার সেই মামলার শুনানিতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.