দেশরাজনীতি

লজ্জা! কান্নায় ভেঙে পড়া শহীদের মায়ের পাশে, ছবি তুলতে ব্যস্ত বিজেপি মন্ত্রী

মাত্র একদিন আগেই মৃত্যু সংবাদ পেয়েছে শহীদ শুভমের পরিবার। জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে কাশ্মীরে শহিদ হয়েছেন শুভম গুপ্ত। খাবার খাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। কিন্তু সেই কান্নার মুহূর্ততেও পরিবারের পাশে থেকে ফটো তুলতে ব্যস্ত বিজেপি মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দায় বিরোধী সহ গোটা দেশবাসী।

চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার কাশ্মীরের রাজউরীতে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে শহীদ হয়েছেন শুভম গুপ্ত সহ আরো পাঁচ অফিসার এবং জওয়ান। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ নিয়ে শুভম গুপ্তর বাড়িতে যায় বিজেপি-র ওই মন্ত্রী এবং বিধায়ক। সেই মুহূর্তের এক ছবিতে দেখা গেছে কান্নায় ভেঙে পড়া মায়ের দিকে না তাকিয়ে ছবি তুলতে ব্যস্ত বিজেপি মন্ত্রী। এবং পাশ থেকে তার মা কান্নায় বলে যাচ্ছে,”আমার এই প্রদর্শনীর দরকার নেই,আমার ছেলেকে ফিরিয়ে দিন”।ভয়ংকর অমানবিক এই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর একাধিক কটাক্ষ করছে বিরোধীরা।

এই প্রসঙ্গে রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,”ক্যাপ্টেন শুভম গুপ্ত দেশের জন্য চূড়ান্ত বলিদান করেছেন। তাঁর মা এখন শোকাতুর এবং ছেলের নিথর দেহের অপেক্ষায় রয়েছেন। তাঁর এই বাঁধভাঙা শোকের মধ্যেও উত্তর প্রদেশের মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় নিজের প্রচারের জন্য ছবি তুলতে ব্যস্ত। এমন কি, মায়ের বুক ফাঁটা কান্নাতেও তাঁর কিছু যায় আসে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.