রাজনীতিরাজ্য

রাজনীতির উৎসবে মতোয়ারা রাজ পরিবারও, এবার বিজেপিতে যোগ কৃষ্ণনগরের রানিমার

জল্পনা কানে এসেছিল আগে থেকেই। এবার তা সত্যি হলো। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান কৃষ্ণনগরের বর্তমান রনিমা আস অমৃতা রায় এর। এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন তিনি আর তা নিজের মুখেই স্বীকার করলেন। দলে যোগ দিয়েই তিনি জানান, ভোটের লড়াইয়ে জিতে ফিরবেন।

রানিমা দলে যোগ দেওয়ায় যে তিনি তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোটের ময়দানে নামবেন তা নিশ্চিত। তবে বিজেপি কিন্তু এখনো অবধি প্রার্থী ঘোষণা করেনি। অনেকদিন ধরেই জেলায় বিজেপি প্রার্থী হিসেবে রনিমার নাম ভাসছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কিছুদিন আগেই তিনি কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে যান ও তারপর আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করিমপুর যান। সেখান থেকেই কৃষ্ণনগর নরেন্দ্রনগর এলাকায় বিজেপির একটি কার্যালয়ের উদ্বোধন করেন তিনি আর সেখানেই তার হাত ধরে দলে যোগদান রানিমার। এছাড়াও অন্যান্য বিধানসভা ও লোকসভা থেকে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করলেন বিজেপিতে। মূলত তাদের সাথে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল তা মেটাতেই কৃষ্ণনগরে নতুন কার্যালয় উদ্বোধন করা হলো বলে রাজনৈতিক দলের মন্তব্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.