রাজ্য

তিহাড়ে অনুব্রতর সঙ্গে দেখা করতে দুই সাংসদ !

নিজস্ব সংবাদদাতা : বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতির খবর নেওয়ার জন্য দলের দুই সাংসদ যাচ্ছেন তিহাড়ে । সূত্রের খবর, শুক্রবার দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল জেলবন্দি অনুব্রতের সঙ্গে দেখা করবেন। অনুব্রতর সঙ্গে দেখা করার জন্য তিহাড় জেল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। তিহাড় জেলে ১২টা পর্যন্ত তাঁদের সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত এবং জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে দল সমস্ত পদ থেকে সরিয়ে দিলেও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতের ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ করেনি দল। বরং, বীরভূমের জেলা সভাপতি হিসাবে তাঁকেই রেখে দিয়েছে দল। যদিও দলের শীর্ষ নেতৃত্ব অনেকবার প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে দল যে অনুব্রতের পাশে আছে, সেই বার্তা দিতেই তৃণমূলের দুই প্রতিনিধির তিহাড়-যাত্রা কি না,এই নিয়ে উঠছে
প্রশ্ন । অনুব্রত তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের আবেদন জানিয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতে । বৃহস্পতিবার আদালতে তার শুনানি শুরু হয়। কিন্তু বিচারক মাঝপথেই তা স্থগিত দিয়ে এজলাস থেকে
বেরিয়ে যান ।

উল্লেখ্য বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত
গরু পাচার মামলায় অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয় । পাশাপশি বৃহস্পতিবার অনুব্রতের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে যায় । সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাওয়ায় আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই । যার জেরে মনে করা হচ্ছে, গোটা জুন মাসে তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে এবং তাঁর কন্যা সুকন্যাকেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.