বুধবার ভোর থেকেই জলদপাড়া জাতীয় উদ্যানে শুরু হল গণ্ডার গণনার কাজ। ৭০ টি কুনকি হাতি করে মোট ১৯৩ টি দল এই গণ্ডার গণনার কাজ করছে। এই কাজে মোট ৪০০ জন নিযুক্ত আছে বলে বন দপ্তর সূত্রে খবর। ১৩টি এনজিও ও বনকর্মীরাও রয়েছেন। এছাড়াও বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।
ইতি মধ্যেই সারা ভারত সহ পচিমবঙ্গে ও গৃহপালিত পশু দের নিয়ে ও সংরক্ষিত পশুদের নিয়ে গণনার কাজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে জলদাপাড়া ন্যাশনাল পার্কে গণ্ডার গণনার কাজ শুরু হল।







