রাজ্য

শাহি সভার দিন ‘কালা দিবসে’র ডাক দিলো তৃণমূল

তৃণমূল শাহি সভার দিন কালা দিবস পালন করবে বলে ঘোষনা করে। বুধবার বিধানসভায় তৃণমূলের বিধায়কদের কালো পোশাক পরিধানের নির্দেশ দিল পরিষদীয় দল। রাজ্যের দুর্নীতি নিয়ে পালটা ধর্নায় বসেছে বিজেপি।

২৯ নভেম্বর কলকাতায় শাহী সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি, ১০০ দিনের কাজ-সহ নানান প্রকল্পে দুর্নীতি হয়েছে বাংলায়। রাজ্যের তরফে খরচের হিসেব দেওয়া হচ্ছে না। তাই কেন্দ্রের তরফে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ‘তত্ত্ব’ প্রমাণ করতে ধর্মতলায় সভা করছে বিজেপি। সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভার দিনই পালটা ‘কালা দিবস’ পালন করবে তৃণমূল।

রাজ্যের শাসকদলের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের বিরুদ্ধে ষড়য়ন্ত্র করছে বিজেপি। মিথ্য়ে অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্য়ে অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে ‘কালা দিবস’ পালনের ডাক দিল তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.