জেলা

লক্ষ্মীর মণ্ডপের সামনে দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু শিশুর।

লক্ষ্মীপুজো পেরোতে না পেরোতেই শোকের ছায়া নেমে এলো চণ্ডীতলার বরিজহাটি মাঝিপাড়ায়। খেলতে খেলতে ডুবে গিয়ে মৃত্যু হল এক শিশুর।

পাড়ায় লক্ষ্মী পুজোর জন্য তৈরি হয়েছিলো মণ্ডল। বৃহস্পতিবার বিকালে সেই মণ্ডপের সামনেই বল নিয়ে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতেই পা পিছলে পড়ে যায় পুকুরে সৌম্যদীপ পাল নামের ছয় বছরের শিশু। আরেকজন শিশু ছুটে যায় বাড়িতে গিয়ে খবর দিতে। শুনেই শিশুর মা ও দাদু বাড়ি থেকে দৌড়ে বেড়িয়ে আসেন বাঁচ্চাটিকে বাঁচাতে। পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ ও দমকল। ডাকা হয় সেখানকার সুইমিং ক্লাবের ট্রেনারদেরও। পুকুরের জল গভীর থাকায় তাঁকে উদ্ধার করতে অনেকটা দেরি হয়। তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

মৃত শিশুর দাদু সোমনাথ কোলে বলেন, “আমি হরিনাম করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। দেখলাম নাতি খেলছে।তাকে বললাম বাড়ি চলে আসতে। কিছুক্ষণ পরেই শুনলাম পুকুরে পড়ে গেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.