রাজ্য

আর্থিক অনটন সন্দীপ ঘোষের পরিবারে ! ভাঙতে হচ্ছে ফিক্সড ডিপোজিট ?

সন্দীপ ঘোষের পরিবারে আর্থিক অনটন ! তাই ফিক্সড ডিপোজিট ভেঙ্গে কিছু টাকা তুলতে চান । এমনই আর্জি জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন আর জি কর কান্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ । শুক্রবার আদালতে এই মামলা শোনার কথা । সন্দীপ ঘোষ চেয়েছিলেন , তার ফিক্সড ডিপোজিট ভাঙ্গার আগে আদালত তার মামলাটি শুনুক । কিন্তু এক প্রকার তার কথায় কোনো পাত্তাই দিলো না আদালত ।

ধনদেবীর আরাধনার দিন , আদালতের শরণাপন্ন হন সন্দীপ ঘোষ । তার মামলা শোনার কথা ছিল অবকাশকালীন বেঞ্চে । সন্দীপ ঘোষের মামলাটি ৬৩ নম্বর আইটেম ছিল বিচারপতি বিভাস পট্টনায়কের ঘরে । আর জি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবি আদালতের কাছে আর্জি জানান, সন্দীপ ঘোষের মামলাটি আগে শোনার জন্য । বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন , তা সম্ভব নয় , লিস্ট এগিয়ে আনা যাবে না ।

আর জি করে একধিক দুর্নীতির সাথে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের । আর্থিক দুর্নীতির তদন্তে তার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও । তার বিপুল সম্পত্তির হদিসও পাওয়া যায় । তবে এখন সেই সন্দীপ ঘোষের পরিবারেই দেখা দিয়েছে আর্থিক অনটন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.