রাজ্য

অনৈতিক বদলির বদলে আজ বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য কমিটি

সোমবার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজ্য কোডিনেশন কমিটির সদস্যরা। এই দিন জেলাশাসন দপ্তরের প্রধান ফটকের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত তাদের দাবি অনৈতিকভাবে রাজ্য কোডিনেশন কমিটির সরকারি কর্মচারীদের বদলি করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও তারা বলেন এখনো মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হয়নি ,বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ এখনো রয়েছে । আগামীতে আন্দোলন করতে বাধ্য হবে তারা। আজ এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিল রাজ্য কোডিনেশন কমিটির শতাধিক সরকারি কর্মচারীরা। আগামীতেও তাদের আন্দোলন চলবে বলেই এমনটাই হুশিয়ারি দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.