রাজনীতি

বাধা বিপত্তি পেরিয়ে , শেষ দিনে মনোনয়ন জমা অ্যাথলিট স্বপ্নার

অবশেষে সব বাধা পেরিয়ে , মনোনয়ন জমা স্বপ্না বর্মনের। বাড়ির মন্দিরে পূজো দিয়ে , বোদাগঞ্জে ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি । নিজের জয় নিয়ে , পুরোপুরি আত্মবিশ্বাসী রাজগঞ্জের তৃণমূল প্রার্থী , এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন । এদিন মনোনয়ন জমা দেওয়ার পর স্বপ্না নিজের আত্মত্যাগের কাহিনী শোনান ।

স্বপ্না বর্মনের কথায় , “রাজগঞ্জের মানুষ আমাকে খুব ভালোবাসেন। কয়েকদিন ভোটপ্রচার তো করলাম। বাড়িতে যাচ্ছি। আপ্যায়ণে আমি আপ্লুত।” তৃণমূল প্রার্থী আরও বলেন , “আমি রাজগঞ্জের মেয়ে। আমার ব্যাকগ্রাউন্ড খেলাধুলোর। অনেক ত্যাগের পর মনোনয়ন দিলাম।”

প্রসঙ্গত , কয়েকমাস আগেই সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন যোগ দেন তৃণমূল কংগ্রেসে । রাজগঞ্জ আসনে , তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থীও করে । যা নিয়ে , রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় । জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক , খগেশ্বর রায়কে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস । যা নিয়ে তিনি ক্ষোভও দেখিয়েছিলেন , পড়ে অবশ্য নেতৃত্তদের সাথে কথা বলার পর , সব কিছু মিটমাট হয়ে যায় । তিনি স্বপ্নার হয়ে প্রচারও শুরু করেন।

তবে অন্যদিকে আবার সমস্যায় পড়ে যান স্বপ্না বর্মন । প্রার্থী টিকিট পাওয়ার পরেও , রেলের চাকরি বাধা হয়ে দাঁড়ায় , স্বপ্নার ভোটে জেতার লড়াইয়ে । রেলের অভিযোগ , ব্যক্তিগত কারণ দেখিয়ে , স্বপ্না মাসখানেক আগে , ছুটি নিয়েছিলেন , এবং এই ছুটিতে থাকাকালীনই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। আইন অনুযায়ী , কেউ সরকারি চাকরি করলে , ভোট লড়তে পারবেন না । তবে অনেকদিন ধরে টানাপোড়েনের পর , রবিবার অবশেষে , ‘নো ডিউস সার্টিফিকেট’ পান স্বপ্না । এবং শেষ দিনে , অর্থাৎ সোমবার মনোনয়ন জমা করেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.