এবার ইডির তলব রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে। যদিও এই তলবকে কেন্দ্র করে মন্ত্রীর কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর অনুযায়ী ২০১৪ সালের লোকসভা প্রচারের সময় চিটফান্ড’ অ্য়ালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল।
এই তলব প্রসঙ্গে, অ্যালকেমিস্ট মামলায় মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা উচিত, এমনই প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।







