বিদেশ

মালিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩১

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটার সময় মালিতে পশ্চিমাঞ্চলীয় শহর কেনিয়েবারের কাছে একটি বাস উল্টে সেতু থেকে পড়ে ঘটে ভয়ংকর বাস দুর্ঘটনা। এই বাস দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।আরও ১০ জন আহত হয়েছেন। বাসটি নদীতে পড়া মাত্রই তলিয়ে যায়।

প্রশাসন মারফত জানা যায়,কেনিয়েবা শহর থেকে বুর্কিনা ফাসো যাওয়ার পথেই বাসটি বাগোই পদী পার হওয়ার সময়েই সেতুতে বাসটি উল্টে পড়ে যায়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসের চালক বাসের গতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। দফতরের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.