বিনোদন

জমজমাট ভাবে পালন হলো অভিনেত্রী রূপাঞ্জনার আইবুড়োভাতের অনুষ্ঠানে

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে নায়কের মায়ের ভূমিকায় নজর কেড়েছেন রূপাঞ্জনা মিত্র। এবার বিয়ের পিরিতে বসতে চলেছেন অভিনেত্রী। তবে তার আগে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে পালন করলেন তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান। সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা। দীর্ঘদিন ধরে রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন এই দক্ষ অভিনেত্রী। অবশেষে তারা গাঁটছড়া বাধার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে পাহাড়ে গিয়ে বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেন।

এরপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। এবার সারম্ভরে আইবুড়ো ভাত খেলেন রূপাঞ্জনা মিত্র। অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গেল গোলাপি শাড়িতে জ্বলজ্বল করতে। পাশাপাশি অনুষ্ঠানে দুজনে উচ্ছ্বাস ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পোস্টে। সেই জমজমাট অনুষ্ঠানে প্রাণবন্ত কিছু মুহূর্ত তুলে ধরলেন এই হবু দম্পতি। এমনকি আইবুড়োভাতের খাবারের তালিকায় ছিল লুচি, ভাত, ফিশ ফ্রাই, মাংস, পায়েস সহ অন্যান্য খাবার। এবার অভিনেত্রীর বিয়ে নিয়ে উন্মাদনা ছড়িয়ে পরলো অনুরাগীদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.