‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ ইতিমধ্যেই মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। সেখানে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। এবার পুরো বাঙালিয়ানার লুকে মুম্বাইয়ের ফ্যাশন শো’তে আগুন ঝড়ালেন বাংলার ‘বুম্বা দা’।
বর্তমানে একের পর সাফল্য আসছে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকের প্রযোজনা করছেন। সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিক। যা কিছু দিনের মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এমনকি নায়ক প্রযোজক হিসেবে কিছুদিনের মধ্যেই পা দিতে চলেছেন বলিউডে। সম্প্রতি হিন্দি ভাষায় ধারাবাহিকের কাজও শুরু হয়ে যাবে। তার মধ্যে বাংলার বুম্বাদা মুম্বাইয়ের মাটিতেই বাঙালিয়ানার ছোঁয়া দিয়ে গেলেন।
তবে বর্তমানে অভিনেতা কলকাতায় ব্যস্ত রয়েছেন কাকাবাবুর শ্যুটিংয়ে। এর মাঝখানেই উড়ে গেলেন মুম্বাইতে। সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের তৈরি পোশাকে মন্ত্র কপালে বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী। শিল্পী পোশাকে ছিল একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। নায়কের পরনে ছিল কালো ধুতি পাঞ্জাবি ও চোখে ছিল কালো ফ্রেমের চশমা। একেবারে মনে হচ্ছিল মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই হেঁটে যাচ্ছে ‘কাকাবাবু’। বাঙালি পোশাক ও কালচারকে অন্য এক পর্যায়ে নিয়ে গেলেন নায়ক। অনুষ্ঠান শেষে নায়কের সঙ্গে কাজ করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিল্পী অভিষেক রায়।







