রাজ্য

গাড়ি চালোকে গণধোলাই দিয়ে অর্ধনগ্ন করল স্থানীয়রা তারপরই

ব্রিজ থেকে নামবার পথে নিয়ন্ত্রণ হারায় রোড রোলার। ঘটনায় রাস্তার পাশে থাকা ৩টি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেয় ওই রোড রোলারটি। তবে অল্পের জন্য রক্ষা পায় স্থানীয়রা। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালীতলা অঞ্চলে। এরপরই উত্তেজিত জনতা রোড রোলার চালককে আটক করে বেধড়ক মারধর চালায়।
গণধোলাইয়ে অর্ধনগ্ন হয়ে যায় গাড়ির চালক। পরে পুলিশ গিয়ে মার মুখি জনতার কাছ থেকে উদ্ধার করে চালককে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি রোড রোলারটিকেও বাজেয়াপ্ত করে তারা।
স্থানীয়রা জানান, রাস্তা মেরামতির রোড রোলার গঙ্গারামপুর চৌপথি থেকে মহারাজপুরে যাবার সময়, পুনর্ভবা সেতু পার হতে গিয়ে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালীতলায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলার দোকানের পাশাপাশি লটারির দোকান, আখের রসের দোকান ও একটি ভুটভুটি গুড়িয়ে দেয়। একের পর এক দোকান ভাঙায় হুড়োহুড়ি পড়ে যায় ওই অঞ্চলে।
প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারীরা এদিক ওদিক পালাতে শুরু করে। অবশেষে রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এবং রোড রোলার চালককে আটক করে বেধড়ক মারধর করে । খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ওই রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.