বিনোদন

অভিনয় ছেড়ে এবার কি পরিচালনা শুরু করছেন হৃত্বিক রোশন?

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়ের জন্য খ্যাত অনেক তারকাই আছে। তবে এই সমস্ত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম নাম হলো ঋত্বিক রোশন। যার নাচ, ও তার বডি বিল্ডিং দেখে পাগল সারা দেশের মানুষ। এমনকি তাঁর অভিনয় দেখেও মুগ্ধ দর্শক মহল। তবে অভিনেতার বাবা একজন স্বনামধন্য পরিচালক। এবার কি অভিনয় ছেড়ে কি কি নায়ক পরিচালনা শুরু করলেন? তবে কি এবার নায়ক বাবার রাস্তায় হাঁটবেন?

কৃষ, কৃষ ২, ব্যাং ব্যাং, ওয়ার, সুপার ৩০ সহ একাধিক সিনেমায় পর্দা কাঁপিয়েছেন নায়ক হৃত্বিক রোশন। কৃষ, কৃষ ২-এর সিনেমার পরিচালনা করেছিলেন নায়কের বাবা রাকেশ রোশন। তবে কৃষ সিনেমার সিক্যুয়েলে ৪ নম্বর ছবি নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে চর্চা চলছে। অবশেষে এই সিনেমা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে তৎপর হয়েছে সিনেমা নির্মাতারা। তবে এই সিনেমায় প্রযোজগের ভূমিকায় রাকেশ রোশনকে দেখা গেলেও, এই ছবিতে পরিচালকের দায়িত্ব করছেন না রাকেশ রোশন। তাই এবার জোর জল্পনা শুরু হয়েছে এই সিনেমার পরিচালনার দায়িত্ব কে নেবে?

এই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলানোর জন্য এরপরেই নাম উঠে আসে ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত এই পরিচালক সিদ্ধার্থ আনন্দের নাম। তখন ঠিক হয়েছিল ঋত্বিক রোশন ও রাকেশ রোশনের প্রযোজনায় এই সিনেমা পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তাদের ছবির বাজেট প্রায় ৭০০ কোটি ছুঁয়ে ফেলায় সিদ্ধার্থ আনান্দ এই ছবি থেকে পিছিয়ে আসে। তাহলে এবার এই সিনেমার পরিচালক কে হবে?

এবার এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে বলিউডে পথ চলা শুরু করবেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন। কৃষ ৪-এ নায়ক ও পরিচালক উভয় ভূমিকায় দেখা যাবে। তবে এবার প্রশ্ন আসছে এবার কবে থেকে শুরু হবে এই সিনেমার শ্যুটিং? না এখনি শুরু হবে না এই সিনেমার শ্যুটিং। এই ছবির শ্যুটিং জোড় কদমে আরম্ভ হতে বেশ কিছুটা সময় লাগবে। সিনেমা নির্মাতারা জানিয়েছে এই সিনেমার শ্যুটিংয়ের শুভ সূচনা হবে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.