নিজস্ব সংবাদদাতা : বালেশ্বর ট্রেন দূর্ঘটনা যেনো পিছু ছাড়ছে না। সময় যতো পেরোচ্ছে, সনাক্ত হচ্ছে মৃতদেহ। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও চন্দ্রকোনার ১ জন করে মোট ২ জনের মৃতদেহ সনাক্ত করা গিয়েছিলো। এবার পশ্চিম মেদিনীপুর জেলার আরোও একজনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩ ।
জানা যায় ফার্নিচারের কাজে চেন্নাই যাবেন বলে ‘অভিশপ্ত’ করমন্ডল এক্সপ্রেসে উঠেছিলেন ডেবরা ব্লকের বনবারাসতী এলাকার বাসিন্দা বছর ৪০ এর মহম্মদ ফিরদৌস। দুর্ঘটনার পর তার কোনো খোঁজ পাওয়া গিয়েছিলো না। অবশেষে আজ তার মৃত্যু সংবাদ আসে। মৃত্যু সংবাদ আসায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।







