রাজ্য

শনাক্তহীন ১৬০টি দেহ, সরিয়ে ফেলা হচ্ছে ভূবনেশ্বরে !

নিজস্ব সংবাদদাতা : বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতদের মধ্যে ১৬০টি দেহ এখনও শনাক্ত করা যায়নি। এমনকী মৃতদের পরিবারের কোনও খোঁজও মেলেনি। এই পরিস্থিতিতে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা জানান, অশনাক্ত মৃতদেহগুলো বালেশ্বর থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীতে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা তূলনামূলক অনেক উন্নত। ১৬০টি শনাক্তহীন মৃতদেহ সরকারি ও বেসরকারি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হবে।

দুর্ঘটনার পর যে মৃতদেহগুলো চেনা গেছে, সেগুলোর ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অশনাক্ত দেহগুলো বাহানগা হাই স্কুল এবং উত্তর ওড়িশা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঘরে রাখা হয়। এবার সেখান থেকেই ভুবনেশ্বরে সরিয়ে নেওয়া হচ্ছে।

মুখ্যসচিব আরও জানান, মৃতদের পরিবারকে ভুবনেশ্বরে এসে দেহ শনাক্ত করতে হবে। ৪২ ঘণ্টা মর্গে সংরক্ষণ করা হবে। এই সময়ের পর যেগুলো অশনাক্ত অবস্থায় পরে থাকবে, সেগুলোর সৎকার করে ফেলবে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.