রাজনীতিরাজ্য

“টেটের ফলাফলে ধস! আগে হু হু করে পাশ, এখন এত কম কেন—কেন্দ্রীয় মন্ত্রীর খোঁচা”

পুজোর আগেই প্রকাশিত হল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফল। কিন্তু ফল প্রকাশের দিনই রাস্তায় নামলেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আর পাশের হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

২০২৩ সালের টেটে পাশ করেছেন মাত্র ৬ হাজার ৭৫৪ জন, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬৩ হাজার। অর্থাৎ পাশের হার নেমে এসেছে মাত্র ২.৪৭ শতাংশে। তুলনায় আগের বছর, অর্থাৎ ২০২২ সালে উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ৫৭ হাজার প্রার্থী। এই বিরাট ফারাক নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত। তাঁর কথায়, “আগে এত জন পাশ করত, হঠাৎ এত কম কেন? আগে কি নম্বরের কারচুপি হত? নাকি এবার ইচ্ছে করে রেজাল্ট চেপে দেওয়া হচ্ছে? সরকার কি আদৌ চাকরি দিতে চাইছে না?”

অন্যদিকে, বিজেপি নেতার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি কটাক্ষ করে বলেন, “সুকান্তবাবু নিজে শিক্ষক ছিলেন, এখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতো মানুষ যদি বলেন পাশের হার মিলিয়ে বিচার করতে হবে, তাহলে তো ভারতের গোটা শিক্ষাব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ে যায়। এমন অবৈজ্ঞানিক যুক্তি কেবল উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।”

টেটের ফলাফলকে কেন্দ্র করে তাই ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেল রাজ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.