রাজনীতিরাজ্য

ট্রোলের জবাব ট্রোলে নয়, ফোনেই দিলেন কুণাল ঘোষ! চমকে গেলেন ‘গালি-সম্রাটরা’

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সবসময়ই তুঙ্গে। কেউ ভক্ত, কেউ আবার সারাদিন গালাগালি আর কটাক্ষে তাঁর কমেন্ট বক্স ভরিয়ে তোলে। কিন্তু এ বার কুণাল একেবারে অন্যভাবে জবাব দিলেন।

ফেসবুকের সেই ‘গালি-বীরদের’ খুঁজে বের করে তিনি নিজে ফোন করছেন! আর ফোন ধরতেই ওপার থেকে ভেসে আসছে মিষ্টি গলায়—
“আমি কুণাল ঘোষ বলছি… আপনাকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি।”

এমন অভিজ্ঞতা কারও কল্পনাতেও ছিল না। ডেবরার বাসিন্দা চন্দন দে যখন ফোনে নিজের নাম বললেন, তখনই কুণালের জবাব—
“আপনি তো আমার প্রোফাইলে খুব সক্রিয় থাকেন, তাই আলাপ করতে ফোন করলাম।”

শুনেই একেবারে হাঁ হয়ে যান চন্দন! ভাবাই যায় না, যাঁকে ট্রোল করে দিন কাটে, সেই মানুষটিই যে সরাসরি ফোন করে শুভেচ্ছা জানাবেন।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কুণাল এই কথোপকথন শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন—
“যারা ভাবে আমি খুঁজে পাব না, তাদেরই পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করছি।”

এই অভিনব উদ্যোগে একদিকে ট্রোলাররা অপ্রস্তুত, অন্যদিকে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে। কুণালের এই অচেনা পালটা খেলার পর অনেকেই বলছেন—“গালির বদলে গলায় শোনালো অন্যরকম সুর!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.