রাজনীতি

নির্দলদের ঘরে ফেরানোর ইস্যুতে দলের প্রতি সরব কুণাল ঘোষ !

নিজস্ব সংবাদদাতা: চর্চা অবিরাম। কোথাও নির্দলদের নিয়ে রিসর্ট ভাড়া করে রাখা হয়, কোথাও চুপচাপ থেকে নির্দলের সমর্থন আদায় চলেছিল। একে আর একভাবেও বলা যায় ‘ঘর ওয়াপসি’। তবে তার পরবর্তীতেও অনেক জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত গঠন হয়েছে। গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বাংলাজুড়ে তরজা অব্যাহত।

তৃণমূল কংগ্রেসের অবস্থান বলতে আপাতত কী বোঝায়? এখন বহু জেলায় ত্রিশঙ্কু পঞ্চায়েত গঠন হয়েছে। যার দরুন একটা বিকল্প পথ ভাবা হয়েছে। সেই বিষয়ে বিরোধীরা সোচ্চার হচ্ছেন বিভিন্ন সময়। এই নির্দল প্রার্থী যিনি জয়ী হয়েছেন তাঁকে দলে নেওয়া হবে না। অথচ তাঁর সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠন করা হবে। তাহলে একদিকে দলের শীর্ষ নেতৃত্বের হুইপ মান্যতা পেল। অন্যদিকে নির্দলদের সমর্থন নিয়ে পঞ্চায়েত বোর্ডও গঠন করা গেল, এমন নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।

দলের মুখপাত্র কুণাল ঘোষের উবাচ,’নির্দল হলেও ওনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শেই চলেছে। যদি কেউ দেখেন ওনারা সমর্থন না দিলে বোর্ডটা বিরোধীদের হাতে যাচ্ছে, সেটা মেনে নিতে নাই পারেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.